প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
ট্রেনের টিকেট ক্রয় করেও জরিমানা দিলেন কুলাউড়া মৌলভীবাজারের কয়েকজন চিকিৎসক
মোঃ আব্দুল মুবিন, কুলাউড়া প্রতিনিধি ||
ট্রেনের ২৪০০/=টাকার টিকেট কালোবাজারির নিকট হতে ৪৮০০টাকায় ক্রয় করেও ১০০০/=টাকা জরিমানা দিলেন কুলাউড়া মৌলভীবাজার সিলেটের কয়েকজন চিকিৎসক।জানা যায়-গত বুধবার (১৮ই নভেম্বর ২৬ইং) জাতীয় প্রেস ক্লাবে একটি মানব বন্ধনে অংশ গ্রহণ করতে মৌলভীবাজারের কয়েকজন হোমিওপ্যাথি চিকিৎসক কুলাউড়া রেলওয়ে ষ্টেশনে গিয়ে টিকেট না পেয়ে বাধ্য হয়ে কালোবাজারির সরনাপন্ন হয়ে ডাবল মূল্যে উপবনের ৮টি টিকেট ক্রয় করেন। সিন্ডিকেটের মাধ্যমে টিকেট পেয়ে স্বস্তিতে কুলাউড়া থেকে ঢাকা পৌছেন। গেইট পাস হওয়ার সময় ট্রেন কর্তৃপক্ষ টিকেট চেক করলে এনআইডির সাথে টিকেটের অমিল পরিলক্ষিত হয়, ফলে ৫হাজার টাকা জরিমানার কথা বলেন, চিকিৎসক গণ বলেন --- হঠাৎ জরুরী প্রগাম থাকায় আমরাতো টাকা দিয়ে টিকেট ক্রয় করেছি, কর্তৃপক্ষ বলেন-- টিকেট ক্রয় করেছেন ঠিক আছে কিন্তু এনআইডির সাথে মিল নেই এটাই আপনাদের অপরাধ। আপনারাই কালোবাজারি হতে টিকেট ক্রয় করে সিন্ডিকেটকে সহযোগিতা করছেন,টিকেট পান নী বিকল্প ব্যবস্থা নিতেন।চিকিৎসক গণ বলেন --আমরা এ নিয়ম জানতাম না, আগামীতে এমন হবে না বলাতে বিশেষ বিবেচনায় এক হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।জৈনক চিকিৎসকের এক অংশ অভিমান ও দুঃখ প্রকাশ করে আমাদের প্রতিনিধিকে জানান-- এই টিকেট সিন্ডিকেটের সাথে ট্রেন কর্তৃপক্ষই জড়িত আছে, তারা সিন্ডিকেটে এক অংশ হিস্যা পায় আবার জরিমানাও করে, চিকিৎসক গণ এনআইডি ব্যতিত কালোবাজারি হতে টিকেট ক্রয় না করতে যাত্রী সাধারণ গণকে অনুরোধ করেছেন এবংসিন্ডিকেটে জড়িতদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম