প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
ডেস্ক নিউজ ||
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে। পাশাপাশি প্রয়োজনে মোতায়েনের জন্য অতিরিক্ত আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।রোববার (২৯ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিভিন্ন জেলা ও শিল্পাঞ্চলে বিজিবি সদস্যদের অবস্থান নিচের সারণিতে তুলে ধরা হলো:এলাকা / জেলা মোতায়েনকৃত বিজিবি (প্লাটুন)গোপালগঞ্জ ৫৬ প্লাটুনগাজীপুর ১৯ প্লাটুনঢাকা (সাভার ও আশুলিয়া) ১৭ প্লাটুনচট্টগ্রাম ৮ প্লাটুননারায়ণগঞ্জ ৭ প্লাটুনকক্সবাজার ৭ প্লাটুনময়মনসিংহ (ভালুকা) ২ প্লাটুনঅন্যান্য এলাকা ৪ প্লাটুনমোট মোতায়েন ১২০ প্লাটুন (অতিরিক্ত ৪ প্লাটুন প্রস্তুত)স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। এ ছাড়া যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীটি সচেষ্ট রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম