প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
ফরিদগঞ্জকে ৩-০ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন চাঁদপুর সদর
ডেস্ক নিউজ ||
চাঁদপুরে জমজমাট ফাইনাল লড়াইয়ে ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শিরোপা জিতেছে চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল। শিরোপা জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সদর উপজেলা দল।শনিবার (২৮ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দল। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। তবে শেষ পর্যন্ত ফরিদগঞ্জকে ৩-০ গোলে হারিয়ে মাঠের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চাঁদপুর সদর।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বক্তব্যে তিনি বলেন, আজকের খেলাটি অত্যন্ত সুন্দর হয়েছে। দুই দলের খেলোয়াড়রাই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেছেন। আমরা চাই, তরুণ প্রজন্ম মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে আবারও খেলার মাঠে ফিরে আসুক। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি আরও বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। চাঁদপুরের ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা কাজ করতে চাই। খুব শিগগিরই চাঁদপুরে ফুটবল লীগ শুরু করা হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে এবং তরুণদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ আরও বাড়বে।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান এবং জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক আহমেদ জিয়াউর রহমান।সাংবাদিক ও উপস্থাপক এম আর ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান ও শরীফ মো. ইউনুস, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে চাঁদপুর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় থাকলে চাঁদপুরের ফুটবলে নতুন প্রতিভার বিকাশ ঘটবে এবং জেলার ক্রীড়াঙ্গনে ফিরে আসবে হারানো প্রাণচাঞ্চল্য।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম