প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর ঘিরে বিএনপি নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
আরিয়ান টুটুল , কুষ্টিয়া প্রতিনিধি ||
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন,কুষ্টিয়া -১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা,কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী,জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ,সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড.শামিম উল হাসান অপু,কুষ্টিয়া সদর উপজেলার বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ,শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,জেলা যুবদলের সভাপতি ফুহাদ রেজা ফাহিম,সাধারণ সম্পাদক জিল্লুর রহমান,জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই,কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক সদস্য আব্দুল মাজেদ প্রমুখ। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, ডিআইও-১ (ডিএসবি) মো. আবু হেনা মিলন, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর যেন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম