প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
শিবগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া গ্রামে রিসা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় প্রাইম স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে তার ১০ বছর বয়সী ছোট ভাই মোঃ মুসাইদের সঙ্গে টেলিভিশন দেখা নিয়ে রিমোট হাতে নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝামেলা হয়। এ সময় মা শিল্পী বেগম তাকে বকাঝকা করেন।পরদিন শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে মা শিল্পী বেগম মেয়েকে চা খাওয়ার জন্য ঘুম থেকে ডাকার চেষ্টা করেন। কয়েকবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকালে মেয়েকে ঘরের জানালার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম