প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
ক্ষেতলালে পুলিশের অভিযানে ১৩৭ পিস ইয়াবাসহ নারী আটক
আব্দুর রাজ্জাক , জয়পুরহাট প্রতিনিধি ||
জয়পুরহাটের ক্ষেতলালে ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. ফাইমা (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ক্ষেতলাল থানা থেকে প্রায় ৭০০ গজ উত্তরে সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক ফাইমা বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার ভাতআন্দা গ্রামের মো. তহিদুল ইসলামের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানা পুলিশের একটি দল থানা থেকে প্রায় ৭০০ গজ উত্তরে সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে ফাইমাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম