প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
চাঁদপুরে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মন্নান মাল আর নেই
ডেস্ক নিউজ ||
চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও কল্যাণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মন্নান মাল(৮০) ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তাঁর মৃত্যুর সংবাদে স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একজন সমাজসেবক ও জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকায় পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয়রা একজন অভিজ্ঞ ও সমাজহিতৈষী ব্যক্তিত্বকে হারালেন।মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা।বাদ আসর জানাজা অনুষ্ঠিত হবে ।মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম