প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
মনোহরদীতে (এ্যাবের) উদ্যোগে ৩ শতাধিক কৃষকের মাঝে গম ও ভুট্রার বীজ বিতরণ
মোহাম্মদ মোবারক হোসেন, মনোহরদী নরসিংদী প্রতিনিধি ||
নরসিংদীর মনোহরদীতে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য উৎপাদন বৃদ্ধি,কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করতে ৩ শতাধিক প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ২০ কেজি গম ও ৩ কেজি ভুট্রার বীজ বিতরণ করা হয়েছে। এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।শনিবার (২৮ নভেম্বর) সকালে মনোহরদীর কৃঞ্চপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কৃঞ্চপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.মো.মাহফুজ বাজ্জাজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ্যাব এর সদস্য সচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মো.মাহবুবুর রহমান ও প্রতিষ্ঠানটির গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো.মোস্তফা খান।এছাড়াও অনুষ্ঠানে নরসিংদী জেলা ছাত্রদলের যুম্ম সাধারণ সম্পাদক মোহসিন কবির,কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় কৃষকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কৃষকদের হাতে উন্নতমানের বীজ তুলে দেওয়ার পাশাপাশি সঠিক কৃষি পরামর্শ নিশ্চিত করা গেলে ফসলের উৎপাদন বাড়বে। পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম