প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
নওগাঁন পত্নীতলায় বিজিবির অভিযানে ৪০ পিস ট্যাবলেট উদ্ধার
মো: রিজওয়ান হোসাইন, নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁ জেলার পত্নীতলায় অভিযান চালিয়ে ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গত শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীনস্থ শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা যায়, শীতলমাঠ বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৪/৫-এস থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামাইপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য পত্নীতলা থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) দৃঢ়প্রতিজ্ঞ।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম