প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন
সহিদুল করিম বিপ্লব , রুপগন্জ প্রতিনিধি ||
রুপগন্জের ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়টি মোটরসাইকেলে করে ১২ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিরাপত্তারক্ষীকে হুমকি দেয় তারা। পরে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষী সোহাগ মিয়াকেও হুমকি দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসটি পুড়ে কঙ্কাল হয়ে যায়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম