প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
নওগাঁয় ভ্যান চালকের মরদেহ উদ্ধার
মো: রিজওয়ান হোসাইন, নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁ জেলার মান্দা উপজেলায় পুলিশ প্রশাসন সিয়াম (১৭) নামক এক কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে। আজ শুক্রবার ২৭/১১/২৬ ইং সকাল আনুমানিক ৭ টা বা সাড়ে ৭ টার সময় উপজেলার কালিগ্রাম ইউনিয়নের দুডাঙ্গী এলাকার একটি বাঁশঝাড় হতে এই মরদেহটি উদ্ধার করা হয়।জানা যায়, নিহত সিয়াম মান্দা উপজেলার চকওমেদ গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্র মতে প্রকাশ, গতকাল বিষ্যুদবার সকাল ৭টার দিকে সিয়াম নিজের ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। উৎকন্ঠায় কাটছিলো পরিবারের সদস্যদের মুহূর্ত গুলো। কিন্তু আজ সকালে দুডাঙ্গীর কালিগ্রাম এলাকায় জনৈক ব্যক্তির বাঁশঝাড়ে এক মহিলা উক্ত সিয়ামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পুলিশ জানায়, নিহত কিশোরের শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার ভ্যান ও মোবাইল ফোন সঙ্গে না থাকার কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে তার মরদেহ বাঁশঝাড়ে ফেলে যেতে পারে। মরদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরিত হয়েছে বলে খবর পাওয়া যায়। এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যমর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার রহস্য উদঘাটনে জোর তৎপরতা চালানো হচ্ছে বলেও জানা যায়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম