প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
মতলব উত্তরে রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলন, সাবেক ইউপি সদস্যসহ আটক ৭
ডেস্ক নিউজ ||
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের নাসিরাকান্দি বাহেরচরে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সাবেক ইউপি সদস্য মোহনসহ সাতজনকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে নাসিরাকান্দি বাহেরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে নদী ও জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে ওই এলাকায়। এতে নদীর স্বাভাবিক পরিবেশ, তীরবর্তী জনবসতি ও আশপাশের এলাকার ভূমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।এ পরিস্থিতিতে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোহনপুর নৌ পুলিশের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতজনকে আটকসহ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা এবং উদ্ধার করা ড্রেজার ও সরঞ্জামের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।নদী ও জলাশয়ের পরিবেশ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম