প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
কাপ্তাইয়ে ট্রাক থেকে ৪৫০টি অবৈধ মৃত্তিঙ্গা বাঁশ আটক করেছে বিজিবি
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি ||
প্রাকৃতিক বনজ সম্পদ সংরক্ষণ ও অবৈধ পাচার রোধে কাপ্তাইয়ে একটি ট্রাক থেকে ৪৫০টি অবৈধ মৃত্তিঙ্গা বাঁশ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব বাঁশের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ ঢংছড়ি বিজিবি ক্যাম্পের চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়। বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢংছড়ি চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশির অংশ হিসেবে বিজিবির একটি টহল দল সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকের ভেতরে অভিনব ও বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪৫০টি মৃত্তিঙ্গা বাঁশ উদ্ধার ও জব্দ করা হয়।বিজিবি আরও জানায়, বনজ সম্পদের অবৈধ আহরণ ও পরিবহন পরিবেশের ভারসাম্য এবং প্রাকৃতিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এই ধরনের অবৈধ কার্যক্রম ঠেকাতে সীমান্ত ও সংলগ্ন এলাকায় চেকপোস্টে তল্লাশি, নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।প্রচলিত আইন ও বিধিবিধান সমুন্নত রাখা এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম