প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, নীলফামারীতে জামায়াতের সমাবেশ ও মিছিল
মোঃ শরিফ বিল্লাহ , উপজেলা প্রতিনিধি ||
সারাদেশে সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে নীলফামারী শহরের ডিসি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, সহকারী জেলা সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও আব্দুল কাদিম এবং ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি সেলিম উদ্দীনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।বক্তারা দেশে সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করেন।সমাবেশ শেষে ডিসি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম