প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
গাছের ডাল কাটতে গিয়ে গাছেই অজ্ঞান যুবক, ২ ঘণ্টা পর উদ্ধার
দীপক কুমার দেবনাথ , সরাইল প্রতিনিধি ||
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাছের ডাল কাটতে গিয়ে গাছের ওপরেই অজ্ঞান হয়ে পড়েন রাসেল মিয়া (৩০) নামে এক যুবক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে গাছ থেকে নামিয়ে আনেন।বৃহস্পতিবার (২৬নভেম্বর ) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এই ঘটনা ঘটে। রাসেল মিয়া ওই গ্রামের প্রয়াত মাফিজ মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, দুপুর ১২ টার দিকে বাড়িউড়া-কালিকচ্ছ সড়কের পাশে একটি গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন রাসেল মিয়া। ডাল কাটার একপর্যায়ে তিনি হঠাৎ গাছের ওপরেই অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তিনি গাছের ডালের সঙ্গে আটকে ছিলেন।খবর পেয়ে গ্রামের লোকজন তাকে নামানোর চেষ্টা করলেও উঁচু গাছ থেকে অজ্ঞান অবস্থায় তাকে নামানো সম্ভব হয়নি। পরে স্থানীয়রা সরাইল ফায়ার সার্ভিসে খবর দেন।খবর পেয়ে সরাইল ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে তাকে নিরাপদে গাছ থেকে নামিয়ে আনেন।এ বিষয়ে সরাইল ফায়ার স্টেশন সাব কর্মকর্তা ইদ্রিস আলী শেখ জানান, খবর পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন তারা । দীর্ঘ চেষ্টার পর ওই যুবককে গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হন।পরে স্থানীয়দের সহায়তায় রাসেল মিয়াকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম