প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
বাউফলে মুরগির খামারে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, দুর্ঘটনার আশঙ্কা
সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি ||
পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নে একটি মুরগির খামারে নিয়মবহির্ভূতভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগ উঠেছে মো. রাকিবুল হাসান জুয়েল সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির বসতবাড়ির পেছনে অবস্থিত মুরগির খামারে প্রায় ২৫০ ফুট দূর থেকে লুজ তারের মাধ্যমে বিদ্যুৎ নেওয়া হচ্ছে। তবে বিদ্যুতের মিটার রয়েছে তাঁর বসতবাড়িতে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।অভিযোগের বিষয়ে রাকিবুল হাসান জুয়েল বলেন, একটি মিটার থেকেই বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। এখনো খামারটি চালু করা হয়নি। সমস্যা হলে সংযোগ খুলে ফেলা হবে।এ বিষয়ে বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম