প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
নেত্রকোণায় জাতীয় প্রাণিসম্পদ দিবস ২০২৬ পালিত
আসাদুজ্জামান তালুকদার , নেত্রকোণা প্রতিনিধি ||
নেত্রকোণায় ❝রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ ❞ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ টা নাগাদ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে ❝জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬❞ উদযাপন উপলক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়েছে। নেত্রকোণার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্যাট ও জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভাটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন।পরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান আজকের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন। এসময় তিনি প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম