প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা
ডেস্ক নিউজ ||
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং নিরাপদ সমাজ গঠনের প্রত্যয়ে চট্টগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের বৈঠকখানা কমিউনিটি হলে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।‘নারীর প্রতি সহিংসতা রোধ করি, মানবাধিকার ও মর্যাদার সমাজ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও রাষ্ট্রীয় সম্মাননা বেগম রোকেয়া পদকপ্রাপ্ত বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি।সভায় অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার চট্টগ্রাম ব্যুরো প্রধান ডেইজী মউদুদ এবং অপরাজেয়-বাংলাদেশের চট্টগ্রাম জোনের প্রধান জিনাত আরা বেগম।এতে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি জাফর ইকবাল, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ (এমজেএফ), উত্তর জেলার আহ্বায়ক ওসমান গনি মজুমদার, দক্ষিণ জেলার সভাপতি লায়ন মিনহাজুর রহমান চৌধুরী, বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক সেলিম নূর ও সালমা বেগম।এছাড়া বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মোমেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রোজী চৌধুরী, নারী ও শিশু বিষয়ক সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুমন চৌধুরী এবং সদস্য উম্মে হাবিবা।বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়; এটি মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ, প্রশাসন এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীর প্রতি বৈষম্য, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।তারা আরও বলেন, নারীর সম্মান, স্বাধীনতা, নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করা ছাড়া মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক শাহারিয়ার মনির জিসান, এম জে জাকারিয়া, রুপন মহাজন, মো. ইমরান, আনিচুল রহমান ফাহিম, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, পারভিন চৌধুরী, সমীরন পালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।আলোচনা সভায় বক্তারা নারীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম