প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির প্রীতি বিতর্ক
ডেস্ক নিউজ ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল ডিবেটিং সোসাইটির আয়োজনে প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় লালন শাহ হল গেইটে বিতর্কের আয়োজন করা হয়। 'ইবি ভিসির সদিচ্ছাই বিশ্ববিদ্যালয়কে তার মূল লক্ষ্যে ফিরিয়ে নিয়ে যেতে পারবে' শীর্ষক সংসদীয় বিতর্ক আদলে আয়োজিত এ প্রতিযোগিতায় সরকারি ও বিরোধী দল অংশ নেয়। এতে সরকারি দলের পক্ষে সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির প্রতিনিধি ও বিরোধী দলের পক্ষে লালন শাহ হল ডিবেটিং সোসাইটির প্রতিনিধি। সরকার দলের পক্ষে প্রধানমন্ত্রী ছিলেন মীর্জা সিফাত আহমেদ, মন্ত্রী হাসান আলী ও সাংসদ ইমতিয়াজ উদ্দিন সাজিদ। বিরোধী দলের পক্ষে বিরোধীদলীয় নেতা আহনাফ রাফি, উপনেতা ইখতিয়ার উদ্দিন মো. ফয়সল এবং সাংসদ হিসেবে আব্দুল্লাহ আল নোমান অংশ নেন।লালন শাহ হল ডিবেটিং সোসাইটির সভাপতি মিশুক শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে স্পিকারের দায়িত্ব পালন করেন সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি শান্ত শিশির। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (আইইউডিএস)-এর উপদেষ্টা রায়হান বিশ্বাস ও শহীদ আনাস হল ডিবেটিং সোসাইটির সভাপতি রবিউল আলম।ইবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা রায়হান বিশ্বাস বলেন, 'বিতর্কের বিষয় অত্যন্ত সময়োপযোগী। একটি প্রকৃত বিশ্ববিদ্যালয় হওয়া উচিত বিশ্বমানের ও সার্বজনীন, যেখানে শিক্ষক-শিক্ষার্থী উভয় ক্ষেত্রেই আন্তর্জাতিক মান ও বৈচিত্র্য বজায় রাখা জরুরি। রাজনৈতিক প্রভাব বা স্থানীয় সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ব র্যাংকিংয়ে এগিয়ে নিতে হবে, যেমনটি প্রতিবেশী দেশ ও মালয়েশিয়ার অনেক প্রতিষ্ঠান করে দেখিয়েছে। প্রশাসন ও উদ্যোগের ক্ষেত্রে এমন পদক্ষেপ নেওয়া উচিত যা বাস্তবে চোখে পড়ে এবং শিক্ষার মান উন্নত করে। পাশাপাশি বিতর্কে আলোচিত কমিশন ও তার সুপারিশগুলো আরও স্পষ্টভাবে তুলে ধরলে সবার জন্য বিষয়টি বোঝা সহজ হতো। নবীন বিতার্কিকদের অংশগ্রহণ ও প্রচেষ্টা প্রশংসনীয়, এবং ভবিষ্যতে এমন প্রাসঙ্গিক ও গঠনমূলক বিষয়ের বিতর্ক দেশ ও রাষ্ট্রের কল্যাণে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম