প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
হারানো বিজ্ঞপ্তি: গুলিস্তান থেকে নিখোঁজ মাকে খুঁজছেন সন্তান
ডেস্ক নিউজ ||
রাজধানীর গুলিস্তান বাসস্ট্যান্ড এলাকা থেকে এক নারী নিখোঁজ হয়েছেন। গত ২২ নভেম্বর (রোববার) সকাল ৯টার দিকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছেন তাঁর ছেলে রিপন।পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ ওই নারী ওই দিন সকালে নারায়ণগঞ্জ থেকে গুলিস্তানে এসেছিলেন। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর হদিস পাননি।সন্তান রিপন জানান, চলতি বছরের মে মাসে তাঁর মা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।কোনো সহৃদয় ব্যক্তি ওই নারীর সন্ধান পেয়ে থাকলে নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে:০১৭৩৯-৪৯৩০৬১০১৭৩৭-৮৮২৫৩৮০১৮৩৯-১৭৯৮২২
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম