প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের সামনেই কর্মকর্তাদের মারামারি, তদন্ত প্রতিবেদন জমা
ডেস্ক নিউজ ||
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সামনেই কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারির ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে গঠিত কমিটি। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় প্রতিবেদনটি উপস্থাপন করা হবে। প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য।মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপাচার্য জানান, কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। আগামী ২৬ নভেম্বর সিন্ডিকেট সভায় প্রতিবেদনটি তোলা হবে। সেখানে প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এ সময় উপাচার্যের সামনে কর্মকর্তাদের মারামারির ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গেও কথা বলেন তিনি। সংবাদে উপাচার্যের সামনে মারামারির বিষয়টি তুলে ধরার বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমি কি তাদের এখানে ডেকেছি? আমি কি আমার অফিসে তাদের মারামারি করার জন্য ডেকেছি, নাকি মারামারি করতে বলেছি?’উল্লেখ্য, গত ৫ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে তাঁর উপস্থিতিতেই কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঠানো একটি চিঠিকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই চিঠি নিয়ে উপাচার্যের কক্ষে আলোচনা চলাকালে কর্মকর্তাদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা দুই গ্রুপের সংঘর্ষে রূপ নেয়। এ সময় একে অপরকে লক্ষ্য করে ফুলের টব ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। এতে বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম এবং সংস্থাপন শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. জিয়াউর রহমান আহত হন। রফিকুল ইসলামের মাথায় আঘাত লাগে এবং তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।ঘটনার পরদিন ৬ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মাসুদ রানাকে। সদস্যসচিব হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন এবং সদস্য হিসেবে ছিলেন শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. জিন্নাতুল বাশার।তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর এখন সিন্ডিকেটের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা। আগামী ২৬ নভেম্বরের সভায় প্রতিবেদন পর্যালোচনার পর অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়, সেটিই এখন দেখার বিষয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম