প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, দুই কিশোর আটক
লাল মো: শাহজাহান কিবরিয়া, শেরপুর প্রতিনিধি ||
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাতে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।আটক দুই কিশোর হলো নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে অপু চন্দ্র দাস (১৭) ও শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)।বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, আদম পাচারকারী চক্রের সদস্য স্থানীয় বাবেলাকোনা গ্রামের নেহাল মিয়ার ছেলে মামুন মিয়া (২২), জয়নাল আবেদীনের ছেলে কালু মিয়া (৩৫) এবং চান্দাপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে মামুদ মিয়ার (২৫) সহযোগিতায় ওই দুই কিশোর ভোর সাড়ে ৪টার দিকে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত তিন পাচারকারী পালিয়ে যায়।এ ঘটনায় তিন পাচারকারীসহ পাঁচজনকে আসামি করে বিজিবির পক্ষ থেকে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজীদ বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম