প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
চাল ও ডালের পোকা তাড়াতে জেনে নিন সহজ উপায়
ডেস্ক নিউজ ||
দীর্ঘদিন সংরক্ষণের জন্য বাড়িতে সাধারণত বায়ুরোধী পাত্রে চাল ও ডাল রাখা হয় এবং আর্দ্রতা এড়াতে সেগুলোতে ভেজা হাত দেওয়া হয় না। তবুও অনেক সময় কৌটোয় ছোট পোকামাকড় দেখা যায়। একবার পোকা ধরলে পুরো চাল বা ডাল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, ফলে অনেকে না বুঝেই তা ফেলে দেন। অথচ হাতের কাছে থাকা কিছু ঘরোয়া উপায় অনুসরণ করে সহজেই চাল ও ডাল পোকামাকড়মুক্ত রাখা যায়।পোকামাকড় দূরে রাখতে চালের পাত্রে চার থেকে পাঁচটি তেজপাতা রাখা যেতে পারে। পাশাপাশি সব সময় বায়ুরোধী পাত্র ব্যবহার করলে চাল সুরক্ষিত থাকে।লবঙ্গের তীব্র গন্ধে পোকামাকড় দূরে থাকে। চাল ও মসুর ডালের পাত্রে লবঙ্গ রাখা যেতে পারে; বিশেষ করে বায়ুরোধী পাত্রে রাখা মসুর ডালে ৮ থেকে ১০টি লবঙ্গ রাখা কার্যকর হতে পারে। প্রয়োজনে লবঙ্গ তেলও হালকা স্প্রে হিসেবে ব্যবহার করা যায়।চালের পাত্রে খোসা ছাড়ানো রসুন রাখলে পোকার উপদ্রব কমতে পারে; তবে রসুন শুকিয়ে গেলে তা বদলে তাজা রসুন রাখতে হবে। একইভাবে মসুর ডালের পাত্রে চার থেকে পাঁচটি খোসা ছাড়ানো রসুনের কোয়া রাখার পরামর্শ রয়েছে।মসুর ডালের পাত্রে দুই থেকে তিনটি শুকনো মরিচ রাখলে তা পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করে।মসুর ডাল পোকার হাত থেকে বাঁচাতে শুকনো নিমের ডাল রাখার প্রচলন বহু পুরোনো ও পরিচিত একটি পদ্ধতি।চাল ও ডালে পোকা দেখা দিলে পরিষ্কার কাপড় বা বড় থালায় ছড়িয়ে রোদে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। রোদে দেওয়ার পর চাল পরিষ্কার, শুকনো ও বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা উচিত। মসুর ডালে পোকা ধরলে দুই থেকে তিন দিন সরাসরি রোদে রাখা যেতে পারে এবং সুরক্ষার স্বার্থে মাসে অন্তত একবার মসুর ডাল রোদে দেওয়া ভালো।চালে পোকা দেখা গেলে কিছুক্ষণ ফ্রিজে রেখে পরে তা স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। এ ছাড়া বায়ুরোধী কৌটো বা জিপ-লক প্যাকেটে ভরে অল্প পরিমাণে মসুর ডালও ফ্রিজে রাখা সম্ভব।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম