প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
বিমানে চড়ে হাসিনার দেশে ফেরার স্বপ্ন, উন্মাদনা ছাড়া কিছুই নয়
ডেস্ক নিউজ ||
বিমানে করে শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষাকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ১৬ ডিসেম্বর এয়ারক্রাফটে করে দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামির এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।আমিনুল ইসলাম আরও বলেন, ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ডে দলটির সন্ত্রাসী ও খুনি পরিচয় আরও স্পষ্ট হচ্ছে।এদিকে, জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, তার মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। এ মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারত থেকে দেশে ফিরতে পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ চেয়েছেন তিনি।রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও তিনি সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চেয়েছেন।প্রতিবেদনে আরও বলা হয়, দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেছেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম