প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
অভিনেতা সোহেল খান আর নেই
বিনোদন ডেস্ক ||
নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।অভিনেতার পারিবারিক ও শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে সেখানে অবস্থান করছিলেন সোহেল খান। আগামীকাল বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল।শুটিং ইউনিটের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন তিনি। একপর্যায়ে হোটেলের কক্ষে তাঁকে ডাকতে গিয়ে ইউনিটের এক সদস্য বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্র জানিয়েছে, অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছিল এবং সেখানেই সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।সোহেল খানের আকস্মিক মৃত্যুতে টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম