প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
রাজধানীর মিরপুরে চলন্ত বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার
ডেস্ক নিউজ ||
রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ।সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসটিতে আগুন লাগে।ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
এ বিষয়ে শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, মিরপুর-১ এ সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চালক ও হেলপারকে মারপিট করছিল। পরে তাদের উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি জানান, বাসে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় কে বা কারা জড়িত প্রাথমিকভাবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম