প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
শ্রীমঙ্গলে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় ভারতীয় নাগরিক আটক
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে মিলান বর্মন (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাকে সহায়তাকারী দুই বাংলাদেশি নাগরিক পালিয়ে যান।রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৭ নম্বর রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগানের মোঘলাবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।সোমবার (২৩ নভেম্বর) বিজিবি সূত্রে জানা যায়,বিজিবির নায়েক মো. দুলাল মিয়া সঙ্গীয় সদস্যদের নিয়ে সীমান্ত পিলার ১৯৩৮/১৮ এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দিচ্ছিলেন। এ সময় তারা দেখতে পান,দুই বাংলাদেশি নাগরিকের সহায়তায় এক ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছেন। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই ব্যক্তিকে আটক করা হয়। তবে তাকে সহায়তাকারী দুই বাংলাদেশি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।আটক মিলান বর্মন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। তিনি যতিন্দ্র বর্মনের স্ত্রী। জিজ্ঞাসাবাদে তিনি জানান,প্রায় এক বছর আগে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন। পরে পলাতক দুই ব্যক্তির সহায়তায় আবারও অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন।বিজিবি জানায়,আটক ব্যক্তির কাছে কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি। তবে তার নিজের নামে ইস্যু করা ভারতীয় আধার কার্ডের একটি ফটোকপি উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক দুই বাংলাদেশির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবির পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় এজাহার দেওয়া হয়। পরে শ্রীমঙ্গল থানায় ২৩ নভেম্বর ২০২৬ তারিখে এফআইআর নং-২১,প্রবেশ নিয়ন্ত্রণ আইন,১৯৫২-এর ৪ ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ,১৯৭৩-এর ১১(২) অনুচ্ছেদে মামলা রুজু করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম