প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
বাংলার মাটিতে পলাতকদের জায়গা হবে না: রিজভী
ডেস্ক নিউজ ||
ছাত্র-জনতার হত্যাকাণ্ডে জড়িত এবং দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টাকারীদের বাংলাদেশে কোনো জায়গা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, শহীদ ও বীরদের এই মাটিতে পলাতক এবং ষড়যন্ত্রকারীদের ঠাঁই হতে পারে না।সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করা হয়।রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভারতে অবস্থান করেও শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাঁর দাবি, দেশের ভেতরে থাকা অনুসারীদের কাছে অর্থ পাঠিয়ে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতা চালানো হচ্ছে।তিনি বলেন, গার্মেন্টস কারখানা, যানবাহন, পুলিশ বক্স, গ্রামীণ ব্যাংকের শাখা এবং বিভিন্ন রাজনৈতিক নেতার বাড়িতে আগুন ও বোমা হামলার ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।সমাবেশে রিজভী নড়াইলে জাসাস ও কৃষক দলের নেতা এবং ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু আহমেদ হত্যার প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাড়িতে অগ্নিসংযোগ এবং লন্ডনে এনসিপি নেতা নাহিদের ওপর হামলার ঘটনাও উল্লেখ করেন।বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনেও বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টার বিষয়টি উঠে এসেছে।বিএনপির এই নেতা আরও বলেন, অতীতে ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেক নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থানেও ওয়াসিম, মুগ্ধ, ফাইয়াজ ও আবু সাঈদসহ অনেকে প্রাণ হারিয়েছেন।বর্তমান সরকারের ভূমিকার বিষয়ে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাস করেন। সাম্প্রতিক সহিংসতার মধ্যেও সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আইনি প্রক্রিয়ায় পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে।ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতার পেট্রাপোল সীমান্তে ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গও তোলেন তিনি। এ ঘটনায় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ জানতে চায়, এ ধরনের বৈঠকের পেছনে কী উদ্দেশ্য রয়েছে।সবশেষে তিনি বলেন, হত্যাকাণ্ড ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিচার আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমেই নিশ্চিত করতে হবে। দেশের গণতন্ত্রকামী মানুষ হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের সমর্থন করবে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম