প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি নাহিদের
ডেস্ক নিউজ ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে সংবিধান সংশোধনসংক্রান্ত একদলীয় কমিটি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, এই কমিটি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।তিনি বলেন, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনৈতিক সংকট, সংস্কার ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হয়েছে। যেকোনো রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রে জুলাই, সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে এনসিপি।নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ জন্য সংবিধান সংশোধনসংক্রান্ত একদলীয় কমিটি বাতিলের সুপারিশ করেছে তার দল।তিনি আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও টেকসই করতে হবে। তা না হলে জনগণের আস্থা অর্জন এবং দেশে অর্থনৈতিক বিনিয়োগ নিশ্চিত করা কঠিন হবে।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান নাহিদ। তার অভিযোগ, নির্বাচনের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থানের অভাব এবং ভারতের সঙ্গে কূটনৈতিক অবস্থান স্পষ্ট না করার কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।বৈঠকে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম