প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
নীলফামারী স্টেশনে হারানো মোবাইল ফিরে পেলেন নেদারল্যান্ডসের নাগরিক
মোঃ শরিফ বিল্লাহ , উপজেলা প্রতিনিধি ||
নীলফামারী রেলওয়ে স্টেশনে হারিয়ে যাওয়া নেদারল্যান্ডসের নাগরিক এরিনার মোবাইল ফোন উদ্ধার করে তাঁর হাতে ফিরিয়ে দিয়েছেন রেলওয়ের দায়িত্বশীল কর্মীরা। তাঁদের এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা প্রশংসা কুড়িয়েছে।জানা যায়, নেদারল্যান্ডসের নাগরিক এরিনা আপ সীমান্ত ট্রেনের কেবিনে ভুলবশত নিজের মোবাইল ফোনটি রেখে নীলফামারী রেলওয়ে স্টেশনে নেমে যান। পরে ট্রেনের টিটিই রাসেল ফোনটি উদ্ধার করেন। মোবাইলের প্রোফাইল ছবি দেখে সেটির মালিক একজন বিদেশি নাগরিক বলে ধারণা করেন তিনি।এরপর স্টেশনে ওই যাত্রীকে খুঁজে না পেয়ে উপস্থিত লোকজনের সহযোগিতায় তাঁর অবস্থান জানার চেষ্টা করা হয়। একপর্যায়ে এরিনা যে অটোরিকশায় গিয়েছিলেন, সেই চালকের মোবাইল নম্বর সংগ্রহ করে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।পরে প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমে এরিনার হাতে তাঁর হারানো মোবাইল ফোনটি ফিরিয়ে দেওয়া হয়।এ কাজে সহযোগিতা করায় টিটিই রাসেল, ট্রেন পরিচালক অসিত কুমার বিশ্বাস এবং টিটিই নিরাপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা।সংশ্লিষ্টদের এমন সততা, দায়িত্ববোধ ও মানবিক উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয়রা। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম