প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আ’গুন
ডেস্ক নিউজ ||
দুর্বৃত্তরা কয়েক ঘণ্টার ব্যবধানে নারায়ণগঞ্জে পৃথক দুটি স্থানে পার্ক করে রাখা বাস ও ট্রাকে আ’গুন দিয়েছে। যানবাহন দুটির মালিকপক্ষের অভিযোগ, পেট্রলবো’মা নিক্ষেপ করে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের গিরিধারা এলাকায় পার্কিংয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আ’গুন দেওয়া হয়। এর প্রায় সাড়ে চার ঘণ্টা পর সোমবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় আরেকটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেখানে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে থাকা ঝুটবোঝাই একটি ট্রাকে আ’গুন দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ১২টার দিকে একটি অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি সাইনবোর্ড এলাকায় আসেন। পরে তারা পার্কিংয়ে রাখা বাসটি লক্ষ্য করে পেট্রলবো’মা নিক্ষেপ করেন। এতে মুহূর্তেই বাসটিতে আ’গুন ছড়িয়ে পড়ে।বাসটির মালিক রাসেল জানান, অনাবিল পরিবহনের বাসটি নারায়ণগঞ্জ থেকে গাজীপুর রুটে চলাচল করত। রাতে চালক ও কর্মীরা নির্ধারিত স্থানে বাসটি রেখে বাড়িতে চলে যান। এরপরই বাসটিতে আ’গুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
অন্যদিকে, ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি পার্কিংয়ে থাকা ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেন। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ট্রাকচালক মামুন বলেন, চট্টগ্রাম থেকে পোশাক কারখানার ঝুট নিয়ে তিনি নারায়ণগঞ্জে এসেছিলেন। ভোর চারটার দিকে লিংক রোডের পাশে ট্রাকটি পার্কিং করে তারা ঘুমিয়ে পড়েন। পরে আগুনের খবর পেয়ে উঠে ট্রাকে আগুন জ্বলতে দেখেন। এতে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাইনবোর্ড এলাকায় বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, ঝুটবোঝাই ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনতে দুটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করা হবে। তবে সাইনবোর্ড এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাস্থলটি সম্ভবত যাত্রাবাড়ী থানার আওতাধীন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম