প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
শাহজাদপুর গরু বোঝাই নছিমন উল্টে নিহত ১, আহত ২
||
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল রবিবার সকাল সাড়ে ৭টায় গরু বোঝাই নছিমন উল্টে বাবলু (৫০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় অপর দুই গরু ব্যবসায়ী সাইদুল (৪৫) ও তালেব (৩০) গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতদের বাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলার চকচকিয়া গ্রামে।প্রত্যক্ষদর্শী ও শাহজাদপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন সকালে পাবনার ফরিদপুর থেকে গরু ব্যবসায়ী সাইদুল, তালেব ও বাবলু নছিমনে গরু নিয়ে শাহজাদপুরের তালগাছি গরুর হাটে যাওয়ার পথে বাঘাবাড়ি বড়াল ব্রিজের ওপর নছিমনের সামনের চাকা খুলে গেলে নছিমন উল্টে যায়। ঘটনা স্থলেই গরু ব্যবসায়ী বাবলু নিহত হয়। এ সময় অপর দুই ব্যবসায়ী গুরুতর আহত সাইদুল ও তালেবকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনায় লোক মারা গেলেও গরু গুলো বেঁচে যায়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম