প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
ব্লুম ইভেন্ট আয়োজিত ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
||
নিজস্ব প্রতিবেদক: গতকাল ২১'ই নভেম্বর বাদ মাগরিব, কেরানীগঞ্জের নিয়ামত কনভেনশন হলে আয়োজন করা হয় ব্লুম ইভেন্টের কেরানীগঞ্জ ফুড ফেস্টিভ্যাল ২০২৬।১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসবে ছিল নানা ধরনের খাবার, আকর্ষণীয় স্টল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য প্রদর্শনী। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো উৎসব প্রাঙ্গণ।এই আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে অংশগ্রহণ করে Moon dessert তাদের পণ্যের মান, পরিবেশনা, সৃজনশীলতা এবং দর্শনার্থীদের কাছ থেকে পাওয়া ইতিবাচক সাড়া প্রতিষ্ঠানটিকে এনে দেয় বিশেষ স্বীকৃতি।ফেস্টিভ্যালের সমাপনী আয়োজনে সেরা স্পন্সর হিসেবে MOON DESSERT হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক।এই অর্জন শুধু একটি পুরস্কার নয়, বরং MOON DESSERT পথচলায় নতুন অনুপ্রেরণা ও এগিয়ে যাওয়ার প্রত্যয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন দেশীয় উদ্যোক্তা ও নতুন ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম