প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
নগরকান্দায় যুবদলের কর্মী সভায় সালথা উপজেলা যুবদলের হাজারো নেতাকর্মীর যোগদান
বিধান মন্ডল , জেলা প্রতিনিধি ||
ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলা মোড়ে যুবদলের কর্মী সভা সফল করতে সালথা উপজেলা যুবদলের উদ্যোগে হাজারো নেতাকর্মী নিয়ে সভায় যোগদান করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বিকালে সারাদেশে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জয়বাংলার মোড়ে যুবদল কর্তৃক প্রতিবাদ ও কর্মীসভা যোগদান নেতাকর্মীরা। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।সালথা উপজেলা যুবদলের নেতাকর্মীরা দলীয় কর্মসূচিতে ব্যাপক উপস্থিতির মাধ্যমে সভাকে সফল ও প্রাণবন্ত করে তোলেন। এসময় উপজেলা যুবদলের আহব্বায়ক হাসান আশরাফ, সদস্য সচিব এনায়েত হোসেনসহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম