প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
মৌলভীবাজারে টিআরসি নিয়োগ কার্যক্রম শুরু
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজারে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (পিইটি) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় প্রার্থীদের ২০০ মিটার দৌড়,পুশ-আপ,লং জাম্প ও হাই জাম্পে অংশ নিতে হবে।শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) এস এম মনসুর মূসা; অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট ট্রাফিক) আশরাফুজ্জামান, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু।এ সময় নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম