প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
পাংশায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক সদস্য গ্রেফতার
মোঃ তৌহিদুর রহমান, জেলা প্রতিনিধি ||
রাজবাড়ীর পাংশায় মো. শফিকুল ইসলাম
(২১) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পাংশা মডেল
থানা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে
উপজেলার মেঘনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শফিকুল উপজেলার মাছপাড়া
ইউনিয়নের শিওর গ্রামের মৃত খালেক প্রামাণিকের ছেলে । তিনি মাছপাড়া ইউনিয়ন যুবলীগের
সদস্য। থানা সূত্রে জানা যায়,
পাংশা থানার মামলা নম্বর-৫, তারিখ ৮
সেপ্টেম্বর ২০২৫, জিআর নম্বর-১৯৬/২৫, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর
১৫(১)/১৫(৩) ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার
করা হয়েছে। এ ছাড়া বর্তমান সরকারবিরোধী বিভিন্ন
কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং
অন্তর্ঘাতমূলক কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া
গেছে বলে জানিয়েছে পুলিশ।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে
পুলিশি পাহারায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম