প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনের বিরুদ্ধে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ
ডেস্ক নিউজ ||
এ অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের সহকারী পরিচালক বিষাণ যোষকে। গত ৯ আগস্ট আদালত থেকে অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। পরে ২৭ সেপ্টেম্বর অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করে কমিশন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ একটি মামলাও করেছেন।এদিকে, দুদকের অনুসন্ধানের মধ্যেই মাসরুর আরেফিনের বিদেশ সফর নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, দুদকের অনুসন্ধানের খবর পেয়ে তিনি দেশ ছাড়ছেন।তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সিটি ব্যাংকের হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। তিনি জানিয়েছেন, ২২ নভেম্বর অফিসিয়াল কাজে কায়রো যাচ্ছেন মাসরুর আরেফিন। আগামী ৩০ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।ইয়াহিয়া মির্জার দাবি, বিদেশ সফরের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে এবং এ বিষয়ে দুদকও অবগত রয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, রবিবারের আগে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
অনুসন্ধান চলাকালে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ বা সম্পদ-সম্পত্তি ক্রোক করা হলে লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে জানাতে বলা হয়েছে। দুদক আইন, ২০০৪ এবং দুদক বিধিমালা, ২০০৭ অনুযায়ী অনুসন্ধান শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৯ সালের জানুয়ারি থেকে সিটি ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন মাসরুর আরেফিন। সম্প্রতি তাকে আরও তিন বছরের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম