প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ড পেতে যেসব তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখতে হবে
ডেস্ক নিউজ ||
ফ্যামিলি কার্ডের জন্য আবেদন ও নিবন্ধন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে উপকারভোগী পরিবারগুলোকে প্রয়োজনীয় কিছু কাগজপত্র ও তথ্য আগেভাগেই প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবারের যে নারী সদস্যের নামে কার্ডটি ইস্যু করা হবে, তাঁর ও পরিবারের অন্যান্য সদস্যদের সুনির্দিষ্ট তথ্য যাচাইয়ের পর এই কার্ড প্রদান করা হবে।যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যের এনআইডি এবং যাদের এনআইডি নেই (বিশেষ করে ১৮ বছরের কম বয়সি সদস্যদের) তাঁদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে হবে।কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য। পাশাপাশি পরিবারের আয়-ব্যয়, সম্পদ ও সদস্য-সংক্রান্ত সঠিক তথ্য হাতের কাছে রাখতে হবে।বসতবাড়ির ছবি, কার্ডগ্রহীতা নারীর পাসপোর্ট আকারের ছবি এবং প্রয়োজন অনুযায়ী নির্ধারিত ফরমে স্বাক্ষর বা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, সরকারি এই ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনা মূল্যে বিতরণ করা হবে। কার্ড পাইয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে কোনো ব্যক্তি বা চক্র অর্থ দাবি করলে তাদের কোনো টাকা না দেওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম