প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
বেনাপোলে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি ||
নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলার বেনাপোলে বিশাল বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকদল।রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয়। শত শত শ্রমিকের অংশগ্রহণে মিছিলটি বেনাপোল-যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে।মিছিল চলাকালে শ্রমিকরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দেয়। পরে মিছিলটি বেনাপোল বন্দরের ৮৯১ ও ৯২৫ নম্বর শ্রমিক কার্যালয়ে গিয়ে শেষ হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর ও মারমুখী বক্তব্য দেন এবং যেকোনো নৈরাজ্য প্রতিহত করার হুঁশিয়ারি জানান।মিছিল শেষে সমাবেশে বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী এবং ৮৯১ এর সাধারণ সম্পাদক মো.লিটন হোসেন যৌথ বিবৃতিতেবলেন, “নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য বেনাপোলের শ্রমিক সমাজ কঠোরভাবে প্রতিহত করবে। বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম