প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
||
সিরাজগঞ্জ প্রতিনিধি:শতকোটি টাকার সম্পদের মালিক এবং বিএনপিতে পুনর্বাসনের বিষয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. একাব্বর আলী আকবর।শনিবার (২১ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বনবাড়িয়া এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে একাব্বর আলী বলেন, সম্প্রতি একটি গণমাধ্যম ও ফেসবুক পেজে তাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তার সম্পদ, ব্যবসায়িক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিচয় ও অতীত সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়াই অন্যের দেওয়া ভুল তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, যা তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করেছে।এছাড়াও গত ১৮ বছর ধরে তিনি কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তার বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করা হয়েছিল এবং এসব মামলায় তাকে তিনবার কারাবরণ করতে হয়েছে। তিনি বলেন, আসন্ন কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় একটি মহল এই সকল কর্মকাণ্ড করে আসছে। সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত প্রতিবেদনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সংশোধন করে একই গণমাধ্যমে প্রতিবাদ ও প্রকৃত তথ্য প্রকাশের দাবি জানান। পাশাপাশি তার সম্পদের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও মামলার ইতিহাস যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম