প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
কুলাউড়ায় কিন্ডারগার্টেন টিচার ফোরাম আয়োজিত প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত
||
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সকল প্রাথমিক কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে "কিন্ডারগার্টেন টিচার ফোরাম"(কেটিএফ) আয়োজিত প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬ইং অদ্য শনিবার(২১শে নভেম্বর২৬) কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় কুলাউড়ার প্রায় ৬০টি কিন্ডারগার্টেন স্কুলের ৮০০জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক বাবুল আহমেদ। এধরণের মেধা বৃত্তি পরীক্ষা শিশু কিশোরদের মধ্যে মেধা বিন্যাসে উৎসাহ পাবে বলে অভিজ্ঞ মহল অভিমত পোষণ করে কেটিএফ এর আয়োজনকে স্বাগতম ও অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম