প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত সৈয়দ রোকনুজ্জামান
মোঃ আবু জাফর মন্ডল, ভ্রাম্যমান প্রতিনিধি ||
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত সৈয়দ রোকনুজ্জামান তিনি ছাত্রশিবিরের সাবেক গাইবান্ধা জেলা সভাপতি এবং গাইবান্ধার রাবেয়া ক্লিনিকের স্বত্বাধিকারী।দলীয় সূত্রে জানা গেছে, এর আগে সৈয়দ রোকনুজ্জামান জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্বও পালন করেছেন। সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও পূর্বের দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এবার তাকে ২০২৭-২৮ সেশনের জন্য জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।সাংগঠনিক পর্যায়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা, দায়িত্বশীল ভূমিকা এবং দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি জেলা জামায়াতের নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। এর আগে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি, সম্মেলন ও দলীয় কার্যক্রমে তাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। ২০২৪ সালে গাইবান্ধা সদর উপজেলা জামায়াতের কমিটি গঠনেও তিনি জেলা শাখার সহকারী সেক্রেটারি ও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সৈয়দ রোকনুজ্জামান রোকন ব্যক্তিগত জীবনে ন্যায়পরায়ণতা, নীতিনিষ্ঠা ও দায়িত্ববোধকে গুরুত্ব দেন বলে তার ঘনিষ্ঠজনদের ভাষ্য। নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে তার ভূমিকা আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।তার এই নতুন দায়িত্বকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সাংগঠনিক মহলে আলোচনা তৈরি হয়েছে। ২০২৭-২৮ সেশনে জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে তিনি কীভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন, এখন সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্টদের।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম