প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
শেরপুর শ্রীবরদী সীমান্তে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ
ডেস্ক নিউজ ||
শেরপুরের শ্রীবরদী সীমান্তে মাদক চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় ও ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, বুধবার রাতে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা ১২৭ বোতল ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা। ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম