প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
ফরিদপুরে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬’ উদ্বোধন
ডেস্ক নিউজ ||
সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফরিদপুরের ধলার মোড়ে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা প্রশাসন ও ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ তৃণমূল পর্যায়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সাধারণ মানুষের হাতের নাগালে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের ক্যাম্প কার্যকর ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।”উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের উদ্যোগ নেওয়া হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এই প্রয়াস জনকল্যাণে ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত ও নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং স্বাস্থ্যসেবা নিতে আসা বিপুলসংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম