প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
গাইবান্ধায় টিআরসি নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন, কাল মাঠ পরীক্ষা
মোঃ আবু জাফর মন্ডল, ভ্রাম্যমান প্রতিনিধি ||
‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের বাছাইপর্ব সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রাথমিক স্ক্রিনিংয়ে নির্বাচিত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।নিয়োগ বোর্ডের সভাপতি ও গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, নিয়োগ বোর্ডের সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।প্রথম দিনের কার্যক্রম শেষে নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. জসিম উদ্দীন উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের প্রস্তুতি ও মাঠ পরীক্ষার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি জানান, আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের উপস্থিত থেকে মাঠ পরীক্ষায় অংশ নিতে হবে।নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম