প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
নওগাঁয় রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ
মো: রিজওয়ান হোসাইন, নওগাঁ প্রতিনিধি ||
মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।প্রকাশ থাকে যে, গত ১৮ নভেম্বর বুধবার ৩টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সমাবেশ ও মিছিলে পুঁজিবাদী শোষণ, সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।এ সময় সমাজতান্ত্রিক আন্দোলনের আদর্শ ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।বর্তমানে গনতান্ত্রিক রাজনৈতিক হানাহানি, অবৈধ সম্পদের পাহাড় গড়া, এবং সামাজিক অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সমজাতান্ত্রিক চিন্তাচেতনার প্রতি উদ্বুদ্ধ করনের উপর গুরুত্ব আরোপ করা হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম