প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
মনোহরদীর হাতিরদিয়াতে স্বাস্থ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
মোঃ মোবারক হোসেন , মনোহরদী নরসিংদী প্রতিনিধি ||
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেন বকুল এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নরসিংদীর মনোহরদীর হাতিয়ারদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার হাতিরদিয়া ছাদতআলী আদর্শ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা জাহাংগীর আলমের পরিচালনায় এই মোনাজাতে অংশ নেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব আরিফুল ইসলাম ভুইয়া, প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্য সাদিকুল ইসলাম তারেক ও আওলাদ হোসেন ভুইয়া। এ সময় হাতিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা এবং ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাবেয়া সুলতানা, ইসহাক মিয়া ও আমজাদ হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে মন্ত্রীর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম