প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
আলীকদমে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত্যু কনস্টেবল সাজুর
ডেস্ক নিউজ ||
আলীকদম উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আলীকদম থানায় কর্মরত কনস্টেবল সাজু চক্রবর্তী।বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে উপজেলার শিবাতলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, আলীকদমমুখী একটি সবুজ রঙের হিনো যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা চট্ট মেট্রো-ল ১৫-৮৯৮৪ নম্বরের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন এবং পুলিশকে জানান। পরে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম