প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
বান্দরবানে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: কে আর ফ্যামিলি
মো: আলম, জেলা প্রতিনিধি ||
বান্দরবান মানবতার মধ্যে পরিচিতি পায় — এই কথাটা আবারও প্রমাণ করলো কে আর ফ্যামিলি।পাহাড়ের বুকে বসবাসরত নব মুসলিম পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে, বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে, সকলের সুখে সুখী হতে চায় কে আর ফ্যামিলি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই তাদের এই মানবিক কাজ সকলের নজর কেড়েছে।কে আর ফ্যামিলির পক্ষ থেকে জানানো হয়, "আমরা চাই না কেউ একা থাকুক। বাচ্চাদের নিয়ে, নতুন মুসলিম ভাই-বোনদের নিয়ে আমরা একসাথে থাকতে চাই। তাদের পাশে থাকাটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।"স্থানীয়রা জানান, কে আর ফ্যামিলি শুধু কথায় নয়, কাজে মানবতা দেখিয়েছে। অসহায় বাচ্চাদের খাবার, পোশাক, পড়াশোনার পাশাপাশি নব মুসলিম পরিবারগুলোকে নানাভাবে সহযোগিতা করে আসছে তারা।কে আর ফ্যামিলি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছে, যাতে তারা ভবিষ্যতেও বান্দরবানের অসহায় মানুষের পাশে থাকতে পারে।সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকের মন্তব্য — "মানবতাই আসল ধর্ম, আর কে আর ফ্যামিলি তার জ্বলন্ত প্রমাণ।"
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম