প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
রিং পরানো শেষ হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী
শেখ মোহাম্মদ পারভেজ, ঢাকা প্রতিনিধি ||
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে চিকিৎসকদের অনুমতি পাওয়ার পর তিনি হাসপাতাল ত্যাগ করেন।হৃদ্রোগজনিত সমস্যার কারণে গত শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তাঁর শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়।রোববার বিকেলে চিকিৎসক দল তাঁর হৃদ্যন্ত্রের দুটি ব্লকে স্টেন্ট স্থাপন করেন। অপর ব্লকটিতে বেলুন এনজিওপ্লাস্টির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।চিকিৎসা শেষে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।চিকিৎসকদের বরাত দিয়ে প্রকাশিত তথ্যে জানা গেছে, বর্তমানে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম